ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকায় আজ রোববার (৫ অক্টোবর) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে আগামী কয়েকদিনও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

Read Previous

বাংলাদেশি পর্যটকদের জন্য লিবিয়া ভ্রমণ ভিসা প্রক্রিয়া

Read Next

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি পর্যটন সংবাদ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular