জেনে নিন আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। সপ্তাহের শুরুর দিনে মার্কিন ডলার ও ভারতীয় রুপি ছাড়া গুরুত্বপূর্ণ বিদেশি মুদ্রার দাম বেড়েছে। গত কয়েক দিনের মতো আজও ডলারের দাম অপরিবর্তিত আছে।

প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২২ টাকা। দাম অপরিবর্তিত আছে ভারতীয় রুপির। আগের দিনের তুলনায় ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলিয়া ডলার ও সিঙ্গাপুর ডলারের দাম কিছুটা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।

বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠা–নামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে। দেশের বৈদেশিক বাণিজ্য হয় মূলত মার্কিন ডলারে। ফলে ডলারের বিনিময় হার বেড়ে গেলে আমদানি ব্যয় বেড়ে যায়।

Read Previous

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা

Read Next

ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের তফসিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular