১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সরকারি চাল জব্দ

জামালপুর সদর উপজেলায় একটি চালকল থেকে ৩৯৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল (১১নভেম্বর) সোমবার রাতে উপজেলার ইটাইল ইউনিয়নের বকুলতলা বাজার এলাকায় খাদ্য ব্যবসায়ী মোস্তাফিদুল ইসলামের চালকল থেকে এই চাল জব্দ করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে সদর থানায় একটি মামলা হয়েছে।

মোস্তাফিদুল ইসলাম উপজেলার ইটাইল ইউনিয়নের বকুলতলা এলাকার গেন্দু ইসলামের ছেলে। জামালপুর সদর উপজেলার খাদ্যনিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা বাদী হয়ে ওই চাল ব্যবসায়ীর নাম উল্লেখ করেন এবং পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিদুল ইসলাম তাঁর চালকল থেকে সরকারি চাল ট্রাকের মাধ্যমে অন্যত্র পাচার করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন প্রথমে ট্রাকটি আটক করেন এবং বিষয়টি জেলা খাদ্য বিভাগে খবর দেন। পরে উপজেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ, র‍্যাব ও পুলিশ সদস্যরা এসব চাল জব্দ করেন।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর আশেকিন সাংবাদিকদের বলেন, ওই চাল ব্যবসায়ীর নামে একটি মামলা হয়েছে। জব্দ করা চাল থানায় আছে। চাল জব্দের সময় কেউ সেখানে ছিলেন না। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

 

Read Previous

পাচারকৃত অর্থের খোঁজে ভারতের অভিজান

Read Next

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন মোড়: দুই মাসে সর্বনিম্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular