জাকসু নির্বাচনের ভোটগণনা তৃতীয় দিনে গড়াল, শেষ হয়নি এখনো

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা টানা তৃতীয় দিনেও শেষ হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১২টি কেন্দ্রের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৯ কেন্দ্রের ভোট এখনো গোনার কাজ চলছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় সংসদের ভোটগণনা শুরু হয়। তবে এখন পর্যন্ত কবে নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি নির্বাচন কমিশন। যদিও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আগেই জানিয়েছিলেন, শুক্রবার রাতেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।

কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু গণনা প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর রাত সোয়া ১০টা থেকে ভোটগণনা শুরু হলেও তিন দিন পেরিয়েও প্রক্রিয়া শেষ হয়নি।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। অংশগ্রহণের হার প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।

Read Previous

কবি সুফিয়া কামাল হলে ডাকসু ও হল সংসদ নির্বাচন: ভিপি রাত্রি, জিএস রুকু

Read Next

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে টানা বৃষ্টির আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular