ঘন কুয়াশায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে ,নিহত ১

নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলেই নূর বানু (৬০) নামে এক নারী যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম নুরবান। তিনি পোরশা উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরো ৬ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, গত চার দিন যাবত এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Previous

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারো কড়াকড়ি

Read Next

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী নিবন্ধনের সময় বাড়লো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular