গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনের।গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯২ হাজার ৩৫১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

আজ রবিবার (০১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১১০ ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৯ হাজার ৯৮৯ জন ছাড়পত্র পেয়েছে।

Read Previous

সেন্ট মার্টিনে পর্যটকদের ফুল দিয়ে বরণ

Read Next

পাঠ্যবইয়ে যুক্ত থাকবে জুলাই অভ্যুত্থানের প্রতিফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular