কোরআন অবমাননার অভিযোগে এনএসইউ শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কার

পর্যটন সংবাদ ডেস্ক: পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) তাদের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনাটির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাও দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো আচরণের প্রতি এনএসইউ কর্তৃপক্ষের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআন অবমাননার ঘটনাটি কয়েকজন শিক্ষার্থী প্রত্যক্ষ করার পর প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের ধৈর্যশীল ও দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছে। তারা বলেন, শিক্ষার্থীরা সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সচেতন ভূমিকা রেখেছেন, যা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও সংস্কৃতিকে প্রতিফলিত করে।

Read Previous

প্রবারণা পূর্ণিমায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য লাইবেরিয়া ভ্রমণ ভিসা গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular