১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো নেভেনি এলপিজি ট্যাংকারের আগুন

কুতুবদিয়া বহির্নোঙ্গরে এলপিজি ট্যাংকারে লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। জাহাজটিকে আরেকটি টাগবোট দিয়ে টেনে কুতুবদিয়া তীরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

রোববার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে একটি মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে এলপিজি নেওয়ার সময় বি-এলপিজি সোফিয়ায় আগুন লাগে। খবর পেয়ে কোস্টগার্ড রাত ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

আজ সন্ধ্যায় বন্দরের ওই কর্মকর্তা বলেন, ‘বন্দরের টাগবোট কান্ডারি-৪ বি-এলপিজি সোফিয়াকে কুতুবদিয়া তীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কান্ডারি-৩ আগুন নেভাতে পাশেই আছে।’

তিনি আরও বলেন, ‘এলপিজি ট্যাংকারের সামনের ও পেছনের অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি। আগুনের শিখা দেখা যাচ্ছে না, তবে ঘন ধোঁয়া এখনো আছে।’

এছাড়াও তিনি বলেন, আগুন নেভানোর জন্য আমরা জাহাজটিকে পুরোপুরি ঠান্ডা করার চেষ্টা করছি এবং ক্রুদের ভেতরে পাঠানোর আগে বিশেষজ্ঞদের পাঠানোর চেষ্টা করছি।

Read Previous

‘সাগর-রুনি হত্যায় বিগত সরকারের প্রভাবশালী অনেকে জড়িত’

Read Next

‘দেশে নারীর কর্মসংস্থান বাড়লে অর্থনীতি বাড়বে ২৯ শতাংশ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular