১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট পুনরায় শুরু, অন্যান্য স্থগিত

পর্যটন সংবাদ ডেস্ক : ইউএস-বাংলা এয়ারলাইন্স ১ মার্চ থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাট রুটে নির্ধারিত ফ্লাইট পরিচালনা আবার শুরু করেছে। বিমান সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের বর্তমান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ এবং কাতারের দোহা গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রিয়াদ, জেদ্দা ও মাস্কাটগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

ফ্লাইটের সময়সূচি, বুকিং বা অন্যান্য আপডেটের জন্য যাত্রীদের হটলাইন নম্বর ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Read Previous

বান্দরবানে সাংগ্রাইং উৎসব নিয়ে মারমা সম্প্রদায়ে উদ্বেগের ঘনঘটা, সংঘাতের আশঙ্কায় থমকে প্রস্তুতি

Read Next

ফ্লাইট বাতিলে আটকে পড়া যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করেছে সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular