২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজারবাইজানে কর্মসংস্থান: বাংলাদেশি দক্ষ কর্মীর নতুন অধ্যায়

আজারবাইজান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে । মধ্য এশিয়ার বৃহত্তম দেশ তেল সমৃদ্ধ আজারবাইজান। ইতোমধ্যে ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ করছে দেশটি।

জানা গেছে, গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৈঠক করেন। ওই বৈঠকে দেশটিতে বিস্তৃত কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন। তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে।

 

 

Read Previous

বান্দরবানে রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

Read Next

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে সর্বদলীয় ঐক্যের ডাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular