আইভির জামিন হয়নি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে, তা মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।

আদালত জামিন মঞ্জুর করেননি।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো।

আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। ডিভিশনের ব্যাপারে কোর্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ডিভিসনের যাবতীয় বিষয়ে কোর্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবে যেন তিনি ডিভিশন পান।

Read Previous

ঈদে লম্বা ছুটি ব্যাংকিং সেক্টরেও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

Read Next

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular