২৮/০৪/২০২৬
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, যুক্ত হতে পারে আরও একদিন

পর্যটন সংবাদ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার বড় ছুটি পেতে যাচ্ছেন। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুসারে, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত মোট সাত দিনের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। শনিবার অফিস খোলা রেখে সেই ছুটিটি ঈদের সঙ্গে যুক্ত করা হলে মোট ছুটি আরও একদিন বেড়ে আট দিনে দাঁড়াতে পারে। ঈদুল ফিতরের সময়ও সরকার একদিন অতিরিক্ত ছুটি দিয়ে অনুরূপ সুবিধা দিয়েছিল।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার আরাফাত দিবস পালনের প্রবল সম্ভাবনা রয়েছে। সেই অনুসারে সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা। হিজরি সনের ১২তম মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালিত হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখ চূড়ান্ত হবে। এই দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে সময় কাটানো ও কোরবানির প্রস্তুতির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক সুবিধা দেবে।

Read Previous

আকাশপথেই জন্ম: ডেল্টা ফ্লাইটে অবতরণের আগেই কন্যাসন্তান প্রসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular