০২/০৫/২০২৬
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় কাজ করা নিষিদ্ধ: ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসাধারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ জনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বি১/বি২ ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অর্থ উপার্জনমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে শেয়ার করা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিজিটর ভিসা শুধুমাত্র সীমিত ব্যবসায়িক কার্যক্রমের অনুমতি দেয়। এর মধ্যে সম্মেলনে অংশগ্রহণ, বৈঠকে যোগদান এবং চুক্তি সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো ধরনের অর্থ গ্রহণ কিংবা স্থানীয় নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার নিজস্ব দায়িত্ব।” দূতাবাস আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভিসা বিধিবিধান সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানিয়েছে। এ ধরনের সতর্কবার্তার মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ ভিসা অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ভিসাধারীরা এই নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে ভিসা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read Previous

কক্সবাজারে ফিরেছে পর্যটকের ঢল, উত্তাল সাগরে লাল পতাকার সতর্কতা

Read Next

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির সুযোগ: ভিসা ছাড়াই ভ্রমণে যান ৩৭ দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular