দুর্নীতির অভিযোগে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের ব্যাংকিং খাতে আলোচিত দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। এই সিদ্ধান্ত শুধু আর্থিক খাতেই নয়, দেশের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক পরিচালক বশির আহমেদ ও তার স্ত্রী তারানা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিদেশি নাগরিকত্ব গোপন, অর্থ পাচার ও শত শত কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযুক্তদের মধ্যে রায়হান কবির নামের আরও একজনের বিরুদ্ধে একই অভিযোগে বিদেশ যাত্র

Read Previous

শেখ হাসিনার শাসন নিয়ে ড. আসিফ নজরুলের তীব্র সমালোচনা

Read Next

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি, এখনও নেই ইতিবাচক সাড়া: পররাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular