পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নীতিমালা আসছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন নীতিমালায় হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্র গড়তে বিনিয়োগকারীদের কর সুবিধা ও সহজ অনুমোদন প্রক্রিয়ার কথা থাকছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কক্সবাজার, সুন্দরবন ও পার্বত্য এলাকায় পর্যটন অবকাঠামো গড়ে তুলতে বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া হবে। সেই সঙ্গে পরিবেশবান্ধব পর্যটনের বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পাবে।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নীতিমালা বাস্তবায়িত হলে পর্যটন খাতে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।