বাংলাদেশের পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। কক্সবাজার, সাজেক ও সুন্দরবনকেন্দ্রিক হোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র গড়তে ইতিমধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু ও নতুন বিমানবন্দর টার্মিনালের মতো অবকাঠামো পর্যটন বিনিয়োগকে আরও আকর্ষণীয় করেছে। বিশেষ করে কক্সবাজারে সৈকতকেন্দ্রিক রিসোর্ট আর ঢাকায় বুটিক হোটেলে বিনিয়োগের আগ্রহ বেশি।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
তবে বিনিয়োগকারীদের অভিযোগ, জমি পাওয়া ও অনুমোদন পেতে এখনো অনেক সময় লাগে। অনুমোদন প্রক্রিয়া সহজ হলে বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।