ঢাকায় অনুষ্ঠিত পর্যটন মেলায় ঘুরে এলাম। মেলায় দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের স্টলের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স ও ট্যুর কোম্পানিগুলোর স্টল ছিল। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলার বিশেষ আকর্ষণ ছিল কক্সবাজার, সুন্দরবন ও সাজেকের ছবি প্রদর্শনী। অনেক স্টলে প্যাকেজে ছাড় দেওয়া হচ্ছিল, আর শিশুদের জন্য ছিল ছবি আঁকার প্রতিযোগিতা।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, এক ছাদের নিচে এত পর্যটন তথ্য পেয়ে তাঁরা খুশি। অনেকেই মেলা থেকেই আসন্ন ছুটির ভ্রমণ পরিকল্পনা ঠিক করে ফেলেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।