ট্যুর অপারেটরদের লাইসেন্স নবায়নে নতুন নির্দেশনা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে জরিমানা গুনতে হবে। অনলাইনে নবায়নের ব্যবস্থাও চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের স্বার্থ রক্ষায় লাইসেন্সবিহীন ট্যুর অপারেটরদের বিরুদ্ধে অভিযান চলবে। বৈধ লাইসেন্স ছাড়া কেউ পর্যটন ব্যবসা পরিচালনা করতে পারবে না।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
ট্যুর অপারেটর সমিতির নেতারা নতুন নির্দেশনাকে স্বাগত জানিয়ে বলেছেন, অনলাইন নবায়ন ব্যবস্থা চালু হওয়ায় তাদের ভোগান্তি কমবে। তবে নবায়ন ফি সহনীয় রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।