পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে পর্যটনের নতুন দুয়ার খুলেছে। মাওয়া ও জাজিরা প্রান্তে প্রতিদিন হাজারো মানুষ সেতু দেখতে আসছেন। সেতুর দুই পাশে গড়ে উঠছে রেস্তোরাঁ, রিসোর্ট ও পিকনিক স্পট।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সেতু ঘিরে পর্যটকদের আনাগোনা বাড়ায় এলাকার অর্থনীতিতে প্রাণ ফিরেছে। অনেক তরুণ পর্যটনকেন্দ্রিক ব্যবসা শুরু করেছেন।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। সেতুর আশপাশে পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তুলতে সরকারি উদ্যোগও নেওয়া হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।