জাতীয় পর্যটন দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন হয়েছে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে র্যালি, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রয়েছে সমুদ্র, পাহাড়, বন, নদী আর হাজার বছরের ইতিহাস। এসব সম্পদকে সঠিকভাবে তুলে ধরতে পারলে পর্যটন হতে পারে দেশের অন্যতম বড় অর্থনৈতিক খাত।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
পর্যটন করপোরেশনের কর্মকর্তারা জানান, দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। তরুণদের পর্যটন পেশায় আসতে উৎসাহ দিতে নানা কর্মসূচিও নেওয়া হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।