মালয়েশিয়া ভ্রমণে পর্যটকদের জন্য নতুন ই-ভিসা সুবিধা চালু হয়েছে। এখন ঘরে বসে অনলাইনে আবেদন করে কয়েক কর্মদিবসের মধ্যে ভিসা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা। কুয়ালালামপুর, লংকাউই ও পেনাংগামী পর্যটকদের জন্য এটি বড় সুবিধা বলে মনে করা হচ্ছে।
ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, ই-ভিসা চালুর পর মালয়েশিয়া প্যাকেজের চাহিদা বেড়েছে। বিশেষ করে পরিবার ও হানিমুন ভ্রমণকারীদের মধ্যে আগ্রহ বেশি।
তবে ভিসার আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং ফিরতি টিকিট ও হোটেল বুকিংয়ের প্রমাণ জমা দিতে হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার দূতাবাস।

মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।