পর্যটন খাত নিয়ে পর্যটন সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পর্যটন সচিব বলেন, পর্যটনই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম প্রধান খাত। দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরতে সরকার নানা পরিকল্পনা নিচ্ছে।
তিনি জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। সুন্দরবন ও পার্বত্য এলাকায় পরিবেশবান্ধব পর্যটনের ওপর জোর দেওয়া হচ্ছে।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে সচিব বলেন, সব পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। পর্যটকদের অভিযোগ দ্রুত সমাধানে হটলাইন চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।