শীত মৌসুমে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন প্রতিদিন এই রুটে একাধিক ফ্লাইট চলাচল করছে। পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সগুলোও এই রুটে ফ্লাইট বাড়িয়েছে।
বিমানের কর্মকর্তারা জানান, কক্সবাজারগামী যাত্রীদের চাহিদা মেটাতে শুক্র ও শনিবার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। অগ্রিম টিকিট কাটলে ভাড়ায় ছাড়ও দেওয়া হচ্ছে।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
ভ্রমণকারীরা বলছেন, ফ্লাইট বাড়ায় এখন সহজেই কক্সবাজার যাওয়া যাচ্ছে। তবে ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগেভাগে টিকিট কেটে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।