কক্সবাজারে নতুন একটি পাঁচ তারকা হোটেলের শাখা উদ্বোধন হয়েছে। সমুদ্রের পাড়ে গড়ে ওঠা এই হোটেলে থাকছে সি-ভিউ কক্ষ, সুইমিং পুল, স্পা, জিম ও একাধিক রেস্তোরাঁ। শীত মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে হোটেলটি সাজানো হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অফার হিসেবে প্রথম মাসে কক্ষ ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ।
পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।
হোটেল খাতের সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারে মানসম্মত হোটেল বাড়লে বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তবে সেবার মান ধরে রাখা ও পরিবেশের বিষয়টি মাথায় রাখার তাগিদ দিয়েছেন তাঁরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।