হাতিরঝিলে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

লেখক-সাংবাদিক থেকে শোবিজ তারকা—সব গণমাধ্যমকর্মীকে নিয়ে ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে প্রথমবারের মতো আয়োজন

হাতিরঝিলে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

রাজধানীর হাতিরঝিলে আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬। ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী ও শোবিজ তারকাসহ সকল গণমাধ্যমকর্মীকে একত্রিত করে প্রথমবারের মতো এ রান আয়োজন করছে বি ওয়াই কমিউনিকেশন। ইতিমধ্যেই প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার এতে নিবন্ধন করেছেন।

রানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আয়োজনের বিস্তারিত তথ্য জানানো হয় বুধবার রাজধানীর হোটেল অবকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী ও রেস ডিরেক্টর বাবলী ইয়াসমিন বলেন, ২৮ নভেম্বর সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে সাত কিলোমিটার রান ও দুই কিলোমিটার ফান রান শুরু হবে।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

মিডিয়া কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার রানাররাও এতে অংশ নেবেন। আয়োজনকে আরও প্রাণবন্ত করতে থাকছেন ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও পেশাদার পেসাররা। রেস মার্শাল হিসেবে থাকছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার হিসেবে থাকছেন মেহেনাজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব। গেস্ট রানার হিসেবে থাকছেন মামুনুল ইসলাম, জান্নাতুল মিতু ও শাহরিয়ার মোর্শেদ সিদ্দিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া রান ২০২৬-এর পরিচালক (অপারেশন) সাখাওয়াত সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছুটি গ্রুপের পরিচালক তামান্না মীম, স্টেপের জহিরুল ইসলাম এবং রংধনু গ্রুপের ফয়সাল।

বাবলী ইয়াসমিন বলেন, শুধু রানেই সীমাবদ্ধ থাকবে না এ আয়োজন। এটিকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। মিডিয়া রান ২০২৬-এর টাইটেল স্পন্সর ছুটি গ্রুপ। পাওয়ার্ড বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ট্যুরিজম বোর্ড। এছাড়া কো-স্পন্সর, এয়ারলাইন্স পার্টনার, ফুটওয়্যার পার্টনারসহ বিভিন্ন খাতে সহযোগিতা করছে মেভ ইলেক্ট্রিক্যাল ভেহিকেল, এম্পোরিয়াম প্রোপার্টিজ, স্বপ্নশহর, অতিথি গ্রুপ, স্টাইলিস গার্মেন্টস, আজম ওভারসিজ, এসিআই সল্ট, সামুদা, স্যাম বন্ড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, স্টেপ, সিআরডি নিউজ, ইউনিভার্সাল মেডিকেল, এনবিএ, ফুয়েল, সিক্সটি প্লাস, স্যাভলন ম্যান, স্কিন জেন, এরাবিকা কফি, কোটপিন বিডি, এম৩৬০ আইসিটি, রামাদা, ইউসিআর, স্পোর্টস বাংলা, ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি, আপ সাইট বাংলাদেশ, জার্সি লোগো, বাবলীস, ফেমাস ক্রিয়েশন ও স্টার নিউজসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

ফরাসি রন্ধন উৎসব শুরু ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়

ফরাসি রন্ধন উৎসব শুরু ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়

ঢাকার হৃদয়ে ফ্রান্সের স্বাদ ও সুগন্ধ ছড়িয়ে পড়ছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে শুরু হয়েছে চার…

ডেস্ক রিপোর্ট
প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো ‘ট্রেজারস অফ দ্য ওশান’ সিফুড উৎসব

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো ‘ট্রেজারস অফ দ্য ওশান’ সিফুড উৎসব

১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ক্যাফে বাজারে চলবে বিশেষ সামুদ্রিক খাবারের বুফে; বিভিন্ন অফার ও র‍্যাফেল ড্রও থাকছে

নাদিয়া আক্তার