নভোএয়ারের ‘হোয়াইট ফ্রাইডে’ অফার: সব রুটে ২৬ শতাংশ ছাড়

২৭ ও ২৮ নভেম্বর ভ্রমণের টিকিটে বিশেষ সুবিধা, প্রমোকোড VQWHITE26 ব্যবহার করে ওয়েবসাইট-অ্যাপ ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে

নভোএয়ারের ‘হোয়াইট ফ্রাইডে’ অফার: সব রুটে ২৬ শতাংশ ছাড়
নভোএয়ার

দেশের বিমান পরিবহন খাতে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন ঘোষণা করেছে নভোএয়ার। এই বিশেষ অফারের আওতায় কোম্পানির সব রুটের টিকিটে যাত্রীরা পাবেন ২৬ শতাংশ মূল্যছাড়।

অফারটি উপভোগ করতে চাইলে যাত্রীদের আগামী ২৭ ও ২৮ নভেম্বর—এই দুই দিনের মধ্যে যেকোনো এক দিনের ভ্রমণের জন্য টিকিট কিনতে হবে। VQWHITE26 প্রমোকোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ছাড়ে টিকিট কেনা যাবে। একই সুবিধা কোম্পানির নিজস্ব সেলস কাউন্টার থেকেও পাওয়া যাবে।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানিয়েছে, আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ শতাংশ ছাড়ের ফলে যাত্রীরা এখন কম খরচেই যেকোনো রুটে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ বলেন, “যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো আমরা ‘হোয়াইট ফ্রাইডে’ অফার চালু করেছি। আশা করি, এতে আরও বেশি মানুষ আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন।”

এর আগে নভোএয়ার দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন এবং বোর্ডিংপাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করেছিল।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

তুর্কি এয়ারলাইন্স সপ্তমবার এপেক্স ফাইভ স্টার গ্লোবাল এয়ারলাইন পুরস্কার জিতল

তুর্কি এয়ারলাইন্স সপ্তমবার এপেক্স ফাইভ স্টার গ্লোবাল এয়ারলাইন পুরস্কার জিতল

এক মিলিয়নেরও বেশি যাচাইকৃত যাত্রীর পর্যালোচনার ভিত্তিতে এপেক্সের তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন; তুর্কি আতিথেয়তা ও রন্ধনশৈলীর আন্তর্জাত…

তানভীর হাসান
মালয়েশিয়া এয়ারলাইন্স অর্জন করল এপেক্স ফাইভ-স্টার স্বীকৃতি

মালয়েশিয়া এয়ারলাইন্স অর্জন করল এপেক্স ফাইভ-স্টার স্বীকৃতি

২০২৭ সালের এপেক্স অ্যাওয়ার্ডসে উন্নীত রেটিং পেয়ে উচ্ছ্বসিত এমএজি, গ্রাহক অভিজ্ঞতা ও মালয়েশিয়ান হসপিটালিটিকে ধন্যবাদ জানিয়ে সিইও

তানভীর হাসান