বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার
শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি সরকারের কাছে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে তিনি ভারতে নির্বাসনে যান। এরপর থেকেই তাঁর দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। সেই একই পদ্ধতিতে এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন তিনি। মুখপাত্র আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর তার দেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা এবার প্রথমবারের মতো দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে সংবাদমাধ্যমটি মনে করে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে—এটাই বাস্তবতা।

এর আগে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় হয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর আবারও চিঠি পাঠিয়েছেন আইনজীবী স্টিভেন পাওলস।

দেশে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। দলের অনেক জ্যেষ্ঠ নেতা ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে কারাগারে আছেন।

জাতিসংঘের হিসাবে, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন: আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় নতুন মাত্রা

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন: আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় নতুন মাত্রা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গোপালগঞ্জসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিজিবির ব্যাপক উপস্থিতি; ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরায় সার্বক্ষণিক…

নাদিয়া আক্তার