লাইফস্টাইল

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো ‘ট্রেজারস অফ দ্য ওশান’ সিফুড উৎসব

১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ক্যাফে বাজারে চলবে বিশেষ সামুদ্রিক খাবারের বুফে; বিভিন্ন অফার ও র‍্যাফেল ড্রও থাকছে

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো ‘ট্রেজারস অফ দ্য ওশান’ সিফুড উৎসব
ট্রেজারস অফ দ্যা ওশান

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের রেস্তোরাঁ ক্যাফে বাজারে নতুন করে শুরু হয়েছে সিফুড উৎসব। ‘ট্রেজারস অফ দ্য ওশান’ নামে এই আয়োজন বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে নিয়মিত জনপ্রিয় সামুদ্রিক পদের পাশাপাশি মৌসুমি বিশেষ খাবারও পরিবেশন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বুফে ডিনার চলবে। ভ্যাট ও সার্ভিস চার্জসহ জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,৫০০ টাকা।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

উৎসব উপলক্ষে হোটেলটি বেশ কয়েকটি আকর্ষণীয় ছাড় দিচ্ছে। নির্বাচিত ব্যাংক কার্ডে পাঁচজনের খাবারের বিল দিলে একজনের খাবার ফ্রি পাওয়া যাবে। বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক এবং নগদ পরিশোধে ২০ শতাংশ ছাড় মিলবে। হোটেলে অবস্থানকারী অতিথিরা খাবারের বিলে ১৫ শতাংশ ছাড় পাবেন। প্রতিদিন র‍্যাফেল ড্রও অনুষ্ঠিত হবে, যেখানে অতিথিরা পুরস্কার জেতার সুযোগ পাবেন। উৎসবের সিফুড পার্টনার হিসেবে রয়েছে ফিশমিঙ্গো।

রিজার্ভেশনের জন্য +৮৮০১৭১৩৩৮২৬০৯ বা +৮৮০১৭১৩০৩০৫২৮ নম্বরে ফোন করা যাবে। ইমেইলেও যোগাযোগ করা যায়—fbservice.dac@panpacific.com।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ