ছুটিতে চীনের পর্যটকের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে

চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের গতকাল বুধবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, বসন্ত উত্সব ছুটিতে চীনে ৫০১ মিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে, তা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৯ শতাংশ বেশি। অভ্যন্তরীণ ভ্রমণে মোট ব্যয় ছিল ৬৭৭.০২ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি। দেশব্যাপী পর্যটকের সংখ্যা ও মোট ব্যয় নতুন উচ্চতায় পৌঁছেছে!

গতকাল বুধবার জাতীয় অভিবাসন প্রশাসনের প্রকাশতি খবরে বলা হয়, এই বছরের বসন্ত উৎসবের ছুটিতে সারা দেশের সীমান্ত পরিদর্শন সংস্থাগুলো ১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার চীনা ও বিদেশী যাত্রীর প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করেছে, তা গত বছরের বসন্ত উত্সব ছুটির চেয়ে ৬.৩ শতাংশ বেশি।

বিভিন্ন পর্যটন প্ল্যাটফর্মের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, বসন্ত উত্সবের আট দিন ছুটিতে চীনের পর্যটকদের সংখ্যা এবং মাথাপিছু খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান ভ্রমণ চীনা মানুষের বসন্ত উত্সব কাটানোর নতুন রীতিতে পরিণত হয়েছে।

চীনা ট্রিপ পর্যটন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের ছুটির সময় আন্তঃপ্রাদেশিক ভ্রমণ অর্ডারের পরিমাণ ছিল ৬২ শতাংশ। চীনা পর্যটকদের ভ্রমণের পরিধি আরও প্রসারিত হয়েছে। ফেইচু পর্যটন প্ল্যাটফর্মের পরিসংখ্যানে বলা হয়, বসন্ত উৎসবের ছুটিতে গড় অভ্যন্তরীণ পর্যটন খরচ গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। থংছেং পর্যটন প্ল্যাটফর্মের পরিসংখ্যানে বলা হয়, বাড়ি ফিরে আসা লোকজনের কারণে কোন জেলার সাধারণ দিনের তুলনায় মাঝারি থেকে উচ্চমানের হোটেলের বুকিং ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

এশিয়ান শীতকালীন গেমস উপলক্ষে তুষার ও বরফ ক্রীড়া আরো জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন পর্যটন প্ল্যাটফর্মের পরিসংখ্যানে বলা হয়, বসন্ত উত্সবের ছুটিতে হেইলংচিয়াং, চিলিন, সিনচিয়াং, বেইজিং ও হ্যপেই’র বিভিন্ন তুষার ও বরফ পর্যটন ও ক্রীড়া এলাকা পর্যটকদেরকে আকর্ষণ করে।

বসন্ত উত্সবের ছুটিতে চীনা ঐতিহ্যগত সাংস্কৃতিক অভিজ্ঞতা পর্যটন ইভেন্ট আরো জনপ্রিয় হয়ে উঠেছে। অবৈষয়িক উত্তরাধিকার ও পর্যটন সংস্কৃতি ও পর্যটনের একীকরণের ইভেন্ট খরচের সম্ভাবনা সক্রিয় করে।

ট্রিপ পর্যটন প্ল্যাটফর্মের প্রকাশিত ‘২০২৫ সালের বসন্ত উৎসব পর্যটন সারসংক্ষেপ প্রতিবেদন’-এ বলা হয়, আঞ্চলিক বসন্ত উত্সবের রীতি-রেওয়াজের অভিজ্ঞতা ও অবৈষয়িক উত্তরাধিকার সম্পর্কিত কার্যক্রমগুলো খুবই জনপ্রিয় হয়। ফেইচু পর্যটন প্ল্যাটফর্মের পরিসংখ্যানে বলা হয়, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রকল্পের অভিজ্ঞতা অর্জনকারী এবং লোক পরিবেশনায় অংশগ্রহণকারী পর্যটকের সংখ্যা গত বছরের বসন্ত উত্সব ছুটির চেয়ে যথাক্রমে ৪০ এবং ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। থংছেং পর্যটন প্ল্যাটফর্মের পরিসংখ্যানে বলা হয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভ্রমণ এবং জাদুঘরের আকর্ষণগুলোতে পর্যটনের জনপ্রিয়তা গত বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Read Previous

মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা

Read Next

ঘুরে আসুন ইতালির সেরা ৭ জায়গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular