একতা পরিষদের বার্ষিক বনভোজন ৩ জানুয়ারি 

প্রতি বছরের ন্যায় এবারও একতা পরিষদের (ঢাকাস্থ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন সমাজকল্যাণ সংগঠন)  বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৫ আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে এ বনভোজন অনুষ্ঠিত হবে।

কেন এই পিকনিকে অংশগ্রহণ করবেন-

কোলাহলমুক্ত একটি পরিবেশে প্রিয় পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর দারুণ সুযোগ। এবার একতা পরিষদ নিয়ে আসছে একটি স্মরণীয় ও জমকালো আয়োজন, যা আপনার প্রতিটি মুহূর্ত আনন্দময় করবে।

বিশেষ সুবিধাসমূহ-

১. ফ্যামিলি রিসোর্ট: পরিবার নিয়ে আসার জন্য উপযুক্ত।

২. জাহাঙ্গীরনগর ইউনিয়ন থেকে বাস আসা-যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা।

৩. সার্বিক নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা।

পিকনিকের বিশেষ আকর্ষণ-

১. সবার জন্য ৩টি রাইড

২. বড় আকারের সুইমিংপুল

৩. সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা

৪. আকর্ষণীয় র‍্যাফেল ড্র

৫. কমন স্মার্ট গিফট

৬. নামাজ ও বিশ্রামের জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা রুম

৭. সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের স্ন্যাকস

৮. সাউন্ড সিস্টেম ও ফটোগ্রাফি (ক্যামেরা ম্যান ও ড্রোন)

কালচারাল ইভেন্টে যা থাকছে-

১. পুরুষদের জন্য ১টি খেলা

২. মহিলাদের জন্য ১টি খেলা

৩. ছেলে বাচ্চাদের জন্য ২টি খেলা

৪. মেয়ে বাচ্চাদের জন্য ২টি খেলা

(প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার)

র‍্যাফেল ড্র পুরস্কারসমূহ-

১ম পুরস্কার: ফ্রিজ

২য় পুরস্কার: এলইডি টেলিভিশন

 ৩য় পুরস্কার: ওভেন

 ৪র্থ পুরস্কার: অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

৫ম পুরস্কার: ডিনার সেট

(সর্বমোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার)

র‍্যাফেল কুপনের মূল্য: ৫০ টাকা

শুভেচ্ছা ফি ও টিকিট সংক্রান্ত তথ্য-

শুভেচ্ছা ফি: জনপ্রতি ৯৯৯ টাকা

(২.৫ বছরের বেশি বাচ্চাদের জন্যও প্রযোজ্য)।

(মূল খরচ ২০০০/-, বাকি খরচ স্পন্সর ও কমিটি বহন করবে।)

টিকিট কাটার শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪

 

পর্যটন সংবাদ/

Read Previous

কাপ্তাই হ্রদে ১৩ কিলোমিটার সাঁতারের চ্যাম্পিয়ন সাইফুল

Read Next

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular