১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ

ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমানো হয়েছে। একইসঙ্গে টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ওমরাহ’র জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল ওমরাহ যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তাঁরা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। আর যে সকল যাত্রী ওমরাহ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে।

পর্যটন সংবাদ/

Read Previous

বাজারে আসছে আইফোন ১৬, দাম ৭৯৯ ডলার থেকে শুরু

Read Next

‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular