১১/০৫/২০২৬
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেনজেন ভিসা থাকলেও প্রবেশের নিশ্চয়তা নেই: ঢাকায় যৌথ সতর্কতা জারি

পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসসমূহ বাংলাদেশি ভ্রমণকারীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বৈধ শেনজেন ভিসা থাকা সত্ত্বেও কোনো যাত্রীকে ইউরোপের শেনজেন এলাকায় প্রবেশের নিশ্চিত অধিকার দেওয়া হয় না। প্রবেশের চূড়ান্ত অনুমতি দেওয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে সীমান্ত পুলিশ ও কর্তৃপক্ষের হাতে ন্যস্ত।

দূতাবাসগুলোর যাচাইকৃত ফেসবুক পেজে ইংরেজি ও বাংলায় প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ভ্রমণকারীদের ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাতে সীমান্তে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সময় কোনো জটিলতা না হয়।

শেনজেন এলাকা ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট নিয়ন্ত্রণ প্রায় বিলুপ্ত। তবে বহিরাগত সীমান্ত দিয়ে প্রবেশের ক্ষেত্রে কঠোর যাচাই প্রক্রিয়া চালু রয়েছে। আর্থিক সামর্থ্যের প্রমাণ, ভ্রমণ বীমা, ভ্রমণের সুস্পষ্ট উদ্দেশ্য এবং নথিপত্রের সামঞ্জস্য না থাকলে ভিসাধারীদেরও প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে।

কূটনৈতিক মিশনগুলো নিয়মিতভাবে এ ধরনের সতর্কবার্তা প্রকাশ করে ভ্রমণকারীদের সচেতন করে থাকে, যাতে তারা অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিপদে না পড়েন।

Read Previous

শ্রীলঙ্কার পর্যটন খাতে নতুন উত্থান: ২০২৬ সালে দ্বীপরাষ্ট্রের দুর্দান্ত প্রত্যাবর্তন

Read Next

শেয়ারট্রিপ চালু করল ‘গিভব্যাক’ ফিচার, ফ্লাইট বুকিংয়ের সঙ্গেই সামাজিক অবদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular