০৯/০৫/২০২৬
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় মাতৃত্বের নতুন উদযাপন: ‘দ্য মাদারহুড মুভমেন্ট’ নিয়ে আসছে ক্রাউন প্লাজা ঢাকা

পর্যটন সংবাদ ডেস্ক : ব্র্যাক ব্যাংক ও তারা-র সহযোগিতায় ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আগামী রবিবার মাতৃ দিবস উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’। আয়োজকরা জানিয়েছেন, রাজধানীতে এ ধরনের প্রথম উদ্যোগের মাধ্যমে মাতৃদিবসের প্রথাগত উদযাপনের বাইরে গিয়ে আধুনিক, দৃঢ়চেতা ও অনুপ্রেরণাদায়ী মায়েদের স্বীকৃতি দেওয়া হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে ‘মাদার্স মার্কেট’। এখানে ৩০ জন মা-উদ্যোক্তার নেতৃত্বাধীন ব্যবসা তাদের সৃজনশীল পণ্য প্রদর্শন করবেন। হাতে আঁকা শাড়ি, শৈল্পিক গয়না, ঘরে তৈরি আচার ও হাতে গড়া মোমবাতিসহ নানা আবেগঘন ও স্বনির্মিত পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।

‘আবেগ, শক্তি ও সম্ভাবনার উদযাপন’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পারিবারিক দায়িত্বের পাশাপাশি ব্যবসা গড়ে তোলা, উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা এবং নেতৃত্বের নতুন সংজ্ঞা তৈরি করা মায়েদের সম্মান জানানো হবে। আয়োজকদের মতে, এটি সহনশীলতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা গল্পগুলোকে মঞ্চ দিয়ে নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে সমর্থন ও সংযোগ তৈরির সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে ‘আবেগ, শক্তি ও সম্ভাবনা’ শীর্ষক একটি বিশেষ নেতৃত্ব অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে শিল্পপতি ও মা উদ্যোক্তারা ব্যবসা ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়ে প্যানেল আলোচনা করবেন। এছাড়া নেতৃত্ব, সহনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখা মা উদ্যোক্তাদের ‘অনুপ্রেরণাদায়ী মা পুরস্কার’ প্রদান করা হবে।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ২৫তলার বলরুমে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন। আয়োজকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে আবিষ্কার, সংযোগ ও সৌহার্দ্য বাড়বে এবং মাতৃত্ব ও নারী ক্ষমতায়নের প্রতি হসপিটালিটি গ্রুপের প্রতিশ্রুতি আরও সামনে আসবে।

Read Previous

বেবিচকের উপপরিচালক মো. ওয়াদিদুজ্জামান কলকাতায় ইন্তেকাল করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular