০৯/০৪/২০২৬
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ উপলক্ষে সি পার্ল বিচ রিসোর্টে আকর্ষণীয় ‘পে ওয়ান স্টে থ্রি’ অফার

পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। এই মেলা উপলক্ষে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে অবস্থিত পাঁচ তারকা ইকো-ফ্রেন্ডলি রিসোর্ট ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে।

অফারের আওতায় অতিথিরা মাত্র এক রাতের মূল্য পরিশোধ করে টানা তিন রাত বিলাসবহুল রুম বা স্যুটে থাকার সুযোগ পাবেন। এছাড়া অফারের সঙ্গে সি পার্ল ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশ ও সব রাইড উপভোগের সুবিধা রয়েছে, যা পরিবার, দম্পতি ও বন্ধুবান্ধবদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।
রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই এক্সক্লুসিভ অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আগ্রহীরা মেলায় সি পার্লের বুথে (স্টল নম্বর ৫২) সরাসরি গিয়ে অফারটি বুক করতে পারবেন। বিস্তারিত তথ্য ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০৯৬৩৮-৯৯৯৪৪৪ নম্বরে।
ইনানী বিচের লাগোয়া জালিয়াপালং এলাকায় অবস্থিত সি পার্ল বিচ রিসোর্টে রয়েছে ৪৯৩টি আধুনিক ও বিলাসবহুল রুম-স্যুট, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। এই অফারটি ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজার ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

 

Read Previous

হাই তিয়েন সৈকত পর্যটন উৎসব ২০২৬: গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের জমকালো উদ্বোধন আসন্ন

Read Next

চেন্নাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শেষ মুহূর্তে ফিরে আসল, যাত্রীর অসুস্থতায় উড্ডয়ন বিলম্বিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular