০৯/০৪/২০২৬
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চেন্নাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শেষ মুহূর্তে ফিরে আসল, যাত্রীর অসুস্থতায় উড্ডয়ন বিলম্বিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক : বুধবার সকালে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে ফিরে আসতে বাধ্য হয়। ফ্লাইট বিজি-৩৬৩-এ থাকা এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিমান কর্তৃপক্ষ উড্ডয়ন স্থগিত করে জরুরি চিকিৎসার ব্যবস্থা নেয়।

সকাল ১১:২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়। বিমানের ভেতরেই অসুস্থ যাত্রীকে অক্সিজেন সরবরাহ করা হয় এবং তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হয়। যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি অবশেষে চেন্নাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা সবসময়ই তাদের কাছে প্রধান বিবেচ্য।

উৎস: বাংলাদেশ বেতার

Read Previous

ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ উপলক্ষে সি পার্ল বিচ রিসোর্টে আকর্ষণীয় ‘পে ওয়ান স্টে থ্রি’ অফার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular