
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌ ভ্রমণ। প্রতিষ্ঠানটির ২০১৭ ব্যাচ ‘আইসিএমএবি নৌ ভ্রমণ-২০২৫’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পারাবত ১৮ লঞ্চে নৌ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে আইসিএমএবি’র সকল সদস্য, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে আরও উপস্থিত থাকবেন কন্ঠ শিল্পি মিলাসহ বেশ কয়েকজন শিল্পি।
আরও জানা যায়, পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে সকাল ৭টায় নৌ ভ্রমণটির যাত্র শুরু হবে।
এছাড়া ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) মেম্বাররাও আইসিএমএবির এ নৌ ভ্রমণে উপস্থিত থাকবেন।
পর্যটন সংবাদ/



